সোনারগাঁয়ে চুয়াডাঙ্গা দর্শনায় তৈরি কেরু মদসহ গ্রেফতার-২
নিউজ ডেস্ক ঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ৬ (ছয়) বোতল দেশীয় চুয়াডাঙ্গার দর্শনায় তৈরি কেরু মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের উটমা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ এন্ড ক্রাইমস) মো.তারিক আল মেহেদী।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশে ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সোমবার সন্ধায় সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মামুনুর রশিদের নেতৃত্বে জামপুর ইউনিয়নের উটমা এলাকায় অভিযান চালিয়ে মোঃ সিয়াম হোসেন (২০) ও মোঃ সুমন মিয়া (১৯) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ০৬ (ছয়) বোতল দেশীয় তৈরি কেরু মদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান,মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।