এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News

সত্যের সন্ধানে

Fusion Bangla News

সত্যের সন্ধানে

  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
বন্ধ করুন

খুঁজুন

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
অপরাধ

সোনারগাঁয়ে চুয়াডাঙ্গা দর্শনায় তৈরি কেরু মদসহ গ্রেফতার-২

লিখেছেন Fusion Bangla News
অক্টোবর 13, 2026 ১ মিনিটের পাঠ
0

নিউজ ডেস্ক ঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ৬ (ছয়) বোতল দেশীয় চুয়াডাঙ্গার দর্শনায় তৈরি কেরু মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের উটমা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ এন্ড ক্রাইমস) মো.তারিক আল মেহেদী।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোঃ হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশে ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সোমবার সন্ধায় সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মামুনুর রশিদের নেতৃত্বে জামপুর ইউনিয়নের উটমা এলাকায় অভিযান চালিয়ে মোঃ সিয়াম হোসেন (২০) ও মোঃ সুমন মিয়া (১৯) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ০৬ (ছয়) বোতল দেশীয় তৈরি কেরু মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান,মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

লেখক

Fusion Bangla News

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

সোনারগাঁয়ে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

পরবর্তী

সাভার-আশুলিয়ায় মাদক দমনে ডিবির অভিযান, কর্মকর্তাকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme