এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News

সত্যের সন্ধানে

Fusion Bangla News

সত্যের সন্ধানে

  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
বন্ধ করুন

খুঁজুন

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
অপরাধ

সোনারগাঁয়ে ইউপি নির্বাচন নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের কারনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

লিখেছেন Fusion Bangla News
অক্টোবর 22, 2026 2 মিনিটে পড়া
0

নিউজ ডেস্ক :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহির রহমান ( ফকির ) (৫০) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গিয়াছে।

বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার শম্ভপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জহিরের স্থায়ী বাড়ি কালাপাহাড়িয়ায় হলেও তিনি দীর্ঘ ১২ বছর ধরে পরিবার নিয়ে মুন্সিগঞ্জ সদর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ বালুরমাঠ এলাকায় তার একটি ফার্মেসি রয়েছে। প্রতিদিনের মতো বুধবার রাতে ফার্মেসি বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সড়কের পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এ হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে দাবি করেছে নিহতের পরিবার। নিহতের ভাগিনা মো. ইসমাইল হোসেন অভিযোগ করে বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমার মামা নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। কালাপাহাড়িয়া এলাকার মোবারক হোসেনও চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দেন। এ কারণে প্রথম থেকেই মামাকে মোবারক হোসেন ও তার লোকজন হুমকি দিয়ে আসছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”

আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম বলেন, “জহির যুবদলের একজন ত্যাগী নেতা ছিলেন। হঠাৎ খবর পেলাম একদল দুর্বৃত্ত তাকে হত্যা করেছে। আমরা এ হত্যার সুষ্ঠ বিচার দাবি করছি।”

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চর কিশোরগঞ্জ এলাকায় নিহতের ফার্মেসি রয়েছে। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। এ ঘটনায় তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত ও হত্যার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।”

লেখক

Fusion Bangla News

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

সোনারগাঁয়ে দেয়ালচাপায় অকাল মৃত্যু এক কিশোরের ।

পরবর্তী

স্বাস্থ্য কমপ্লেক্স কাগজে /সাইনবোর্ডে ৫০ শয্যার হাসপাতাল বাস্তব চিত্র ভিন্ন

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme