সোনারগাঁয়ে দেয়ালচাপায় অকাল মৃত্যু এক কিশোরের ।
নিউজি ডেস্ক :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামার বাড়িতে বেড়াতে এসে আরমান হোসেন (১৩) নামের দেয়ালচাপায় পিষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমান হোসেন উপজেলার সনমান্দী পশ্চিমপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সনমান্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মোর্শেদ ভূঁইয়ার বাড়িতে বেড়াতে এসেছিল আরমান হোসেন। শুক্রবার বিকেলে ওই বাড়ির নবনির্মিত একটি দেয়াল ধসে পড়লে ভারী ইট ও সিমেন্টের নিচে চাপা পড়ে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আরমান হোসেন সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত। আরমানের মামা মোর্শেদ ভূঁইয়া জানান, তাঁর ভাগনে দুর্গাপূজার ছুটি উপলক্ষে সে তাঁর ( মামার ) বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে অসাবধানতা বসত দেয়ালটি ধসে আরমানের মাথার ওপর পড়ে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।