নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও এলাকার চানু ব্যাপারীর মার্কেটের অন্তত ৬ থেকে ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিাগত রাত ১টার দিকে পিরোজপুর ইউনিয়রের মঙ্গলেরগাঁও ১ নং ওয়ার্ডে বটতলা মাছ বাজার সংলগ্ন চানু ব্যাপারীর মার্কেটের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে বৈদ্যুৎতিক শটসার্কিথেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শীদের ধারনা।
অগ্নিকাণ্ডে ওই মার্কেটের তিনটি মুদি দোকান, একটি কামারের দোকান এবং দুই থেকে তিনটি কাঁচাবাজারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, তাদের প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।










