Home / বিশেষ সংবাদ / সোনারগাঁও শনিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সোনারগাঁও শনিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজেস্ব পতিবেদক :

শনিবার (২১ নভেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিস্তীর্ণ এলাকায় উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সোনারগাঁ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. খোরশেদ আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,সোনারগাঁ-১(৩০ এমভিএ) উপকেন্দ্রের ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

সোনারগাঁ পৌরসভা ও মোগরাপাড়া ইউনিয়নের সম্পূর্ণ অংশসহ সনমান্দি ইউনিয়নের আংশিক পিরোজপুর ইউনিয়নের আংশিক (রতনপুর, ভাটিবন্দর ও জিয়ানগর) বাংলাবাজার, দড়িকান্দি, ঈমানের কান্দি, অলিপুরা বাজার, সজলের কান্দি, কান্দাপাড়া ও মগবাজার), বৈদ্যের বাজার ইউনিয়নের আংশিক এবং(বৈদ্যের বাজার-সাতভাইয়াপাড়া ও সাহাপুর) এলাকার গ্রাহকরা বিদ্যুৎ-সেবা থেকে বঞ্চিত থাকবেন।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়ে গেলে যেকোনো মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে। তবে বিদ্যুৎ বন্ধ থাকাকালীন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক লাইনের আশপাশে কোনো ধরনের কাজ করা থেকে বিরত থাকার জন্য গ্রাহকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *