Wednesday, July 29, 2026
Homeখেলাধুলাভারত–পাকিস্তান ফাইনালের আগে কী নাটক হলো

ভারত–পাকিস্তান ফাইনালের আগে কী নাটক হলো

একাধিক ইস্যুতে এবারের এশিয়া কাপে ভারত–পাকিস্তানের আগের দুই ম্যাচে বেশ বিতর্ক হয়েছে। তাতে সরগরম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। ফাইনাল ম্যাচের আগেও এর ব্যতিক্রম কিছু হয়নি।

দুবাইয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। মুদ্রা নিক্ষেপ পর্বেই হতবাক হয়ে যান ভক্তরা। পাকিস্তান অধিনায়কের টস সাক্ষাৎকার এড়িয়ে যান জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।

টস জেতার পর ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত জানালে সূর্যকুমারের কাছে দলের সমন্বয় এবং কৌশল সম্পর্কে জানতে চান শাস্ত্রী। তবে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার পালা এলে সরে যান তিনি। পরবর্তীতে পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনিস আগার সাক্ষাৎকার নেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফের সমালোচনায় মেতে উঠে ক্রিকেটপ্রেমীরা।

যদিও বিষয়টি নিয়ে ভারতীয় দল কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) দোষারোপ করার সুযোগ নেই পাকিস্তান ভক্তদের। মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধেই ফাইনালের জন্য নিরপেক্ষ উপস্থাপক রেখেছে এশিয়ান ক্রিকেটের অভিভাবক সংস্থা।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ