Friday, July 31, 2026
Homeঅপরাধসোনারগাঁয়ে পরিত্যক্ত দেশীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার

সোনারগাঁয়ে পরিত্যক্ত দেশীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পাইক পাড়া এলাকা থেকে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১১ একটি দল।

রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। পরে সোমবার দুপুরে র‌্যাব-১১ অপস্ অফিসার গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ অনুসন্ধান করছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকায় রাত তিনটার দিকে অভিযান চালিয়ে দেশীয় তৈরি পাইপগান ও একটি কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় অনুসন্ধান চলমান ও অস্ত্রটি থানায় জমা রাখা রয়েছে।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ