নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নে জনসচেতনতা ও জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার ৯ নং ওয়ার্ড জালকুডি় খিরত আলী জামে মসজিদে মুসল্লিদের মাঝে এবং এলাকায় সাধারণ মানুষের মাঝে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির ৩১ দফার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন।
দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফাই হলো একটি জাতীয় রূপরেখা, যা নতুন বাংলাদেশের ভিত্তি গড়ে তুলবে।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব পাপ্পু, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমির হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক হুমায়ূন আহাম্মেদ কবির, নূরুল ইসলাম, সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শাহ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ ৯ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহবায়ক পাবেল, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরা,ন যুগ্ম আহবায়ক শ্যামল, সিদ্ধিরগঞ্জ ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব আল মামুন, সদস্য শাহ আলম ও ৮ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার সাহদাত-সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
