Thursday, July 30, 2026
Homeঅর্থনীতিজনতা ব্যাংকে অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

জনতা ব্যাংকে অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (অ্যালকো) সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা, মো. ফয়েজ আলম, মো. নজরুল ইসলাম, মো. আশরাফুল আলমসহ মহাব্যবস্থাপক ও সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান বর্তমান অবস্থার আলোকে কর্মকৌশল নির্ধারণ করে স্বল্প সুদের আমানত, ফরেন রেমিট্যান্স বৃদ্ধি, শ্রেণীকৃত ঋণ আদায় ও হ্রাস, অবলোপনকৃত ঋণ আদায়ে জোর দেওয়াসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ