Friday, July 31, 2026
Homeরাজনীতিনির্বাচন নিয়ে নতুন দাবি তোলা মানে বোকার স্বর্গে বাস: শামসুজ্জামান দুদু

নির্বাচন নিয়ে নতুন দাবি তোলা মানে বোকার স্বর্গে বাস: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করছে, তারা আসলে বোকার স্বর্গে বাস করছে। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, ‘আমরা মনে করি, আগামীর দিন জাতীয়তাবাদের দিন। জাতীয়তাবাদ ছাড়া এ দেশের মানুষের জন্য কোনো বিকল্প নেই।’

বিএনপির এ নেতা অভিযোগ করে বলেন, একটি বিশেষ মহল আশঙ্কা করছে, নির্বাচনে তাদের ভবিষ্যৎ নেই। এ কারণে তারা নানা মুখরোচক বক্তব্য ও নতুন নতুন দাবি তুলে নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করছে। এ দেশের মানুষ ১৬ বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত ও অধিকার রক্ষার জন্য। সেই অধিকার রক্ষার একমাত্র মাধ্যম নির্বাচন। কে কত জনপ্রিয়—নির্বাচনের মাধ্যমেই তা প্রমাণ হবে।

দুদু আরও বলেন, দেশে খুব শিগগির একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন হওয়া জরুরি। সেই নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট ও সরকার গঠিত হতে হবে।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ