Friday, July 31, 2026
Homeরাজনীতিপাল্টে যাচ্ছে জামায়াতের লোগো

পাল্টে যাচ্ছে জামায়াতের লোগো

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

জামায়াত সূত্র বলছে, কয়েকটি নকশার লোগো এরই মধ্যে বানানো হয়েছে। সেখান থেকে শিগগিরই চূড়ান্ত করা হবে নতুন লোগো।

আজ রোববার রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের আলাদা দুটি বৈঠকে নতুন লোগো দেখা যায়।

এতে সবুজ পতাকার মাঝে বই ও উদীয়মান সূর্য; তার ওপর কলম দেখা যায়। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ