Wednesday, July 29, 2026
Homeবিনোদনবিএনপি সরকার গঠন করলে হিন্দুদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেবে: পূজামন্ডপে মান্নান

বিএনপি সরকার গঠন করলে হিন্দুদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেবে: পূজামন্ডপে মান্নান

হিন্দু ধর্মালম্বীদের বিভিন্ন সময়ে নিরাপত্তা দিয়ে আগলে রেখেছে বিএনপি। ৫ই আগষ্টের পর বিএনপির নেতাকর্মীরা হিন্দুদের উপাসনালয় মন্দির ও ঘরবাড়ি পাহাড়া দিয়েছে। আগামীতে সরকার গঠন করলে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেবে বিএনপি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সরকার গঠন করতে সহযোগিতার আহবান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

মান্নান বলেন, বাংলাদেশের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। দেশের বিভিন্ন স্থানে মসজিদ ও মন্দির পাশাপাশি রয়েছে। কেউ কারো ধর্ম পালনে বাধা দিচ্ছেন না। এতেই প্রমাণ হয় বাংলাদেশের মানুষ সহাবস্থানে থাকতে স্বাচ্ছন্দবোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, বিএনপি নেতা নিজাম উদ্দিন, মাসুম রানা ও যুবদল নেতা রাকিব হাসানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ