ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামি দল ভারসাম্য হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর রমনা কালীমন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেছেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামি দল ভারসাম্য হারিয়ে ফেলেছে। জামায়াতে ইসলামী কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়। তারা অন্য কোনো দেশের দলের শাখা হিসেবে কাজ করে। বিএনপির কোনো কিছু বদলাতে হয় না। বিএনপির পরিচয় এ দেশের মানুষ।’
