Thursday, July 30, 2026
HomeUncategorizedদীর্ঘ রাজনৈতিক পথচলায় নির্যাতন,জুলুম সহ্য করেও দলের প্রতি অনড় মান্নান

দীর্ঘ রাজনৈতিক পথচলায় নির্যাতন,জুলুম সহ্য করেও দলের প্রতি অনড় মান্নান

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান দীর্ঘদিন ধরেই দলের রাজনীতির সঙ্গে যুক্ত। জাগোদল (জিয়া গণতান্ত্রিক দল) থেকেই তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরে বিএনপির সাংগঠনিক কাঠামোতে যুক্ত হয়ে তিনি ধীরে ধীরে দলের কেন্দ্রীয় পর্যায়েও পরিচিতি লাভ করেন।

দলীয় নেতাকর্মীদের বক্তব্য অনুযায়ী, গত ১৬ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময়ে মান্নানকে অর্ধশতাধিক মামলার মুখোমুখি হতে হয়েছে। রাজনৈতিক আন্দোলন, সংগ্রামের সময় তাকে একাধিকবার গ্রেফতার হতে হয় এবং জেল-জুলুম সহ্য করতে হয়। এসব প্রতিকূলতার মধ্যেও তিনি দল ছাড়েননি বা সক্রিয় রাজনীতি থেকে সরে যাননি।

আজহারুল ইসলাম মান্নান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় রাজনীতিতে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে দলের পক্ষ থেকে উল্লেখ করা হয়।

এ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর মান্নান বলেন, রাজনীতি আমার নেশা নয়, দায়িত্ব। যেকোনো প্রতিকূলতা সত্ত্বেও সাধারণ মানুষের অধিকার ও গণতান্ত্রিক দাবির পক্ষে কাজ করে যাব।

আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠার সম্ভাবনা রয়েছে। স্থানীয় ভোটাররা উন্নয়ন, সুশাসন এবং এলাকায় প্রার্থীদের দীর্ঘদিনের ভূমিকাকেই মূল্যায়ন করবেন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ