Friday, July 31, 2026
Homeরাজনীতিসোনারগাঁয়ে যুবদল নেতা অমিত হাসানের উদ্যোগে অবস্থান কর্মসূচি

সোনারগাঁয়ে যুবদল নেতা অমিত হাসানের উদ্যোগে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামীলীগ ঘোষিত লকডাউন ঠেকাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা অমিত হাসানের উদ্যোগে এক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে উপজেলার উদ্বোবগঞ্জ’র শহিদউল্লাহ প্লাজার সামনে যুবদলের শতাধিক নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।

এসময় তারা আওয়ামীলীগের লকডাউনের বিরুদ্ধে স্লোগান দিয়ে এলাকায় গণমানুষের চলাচল স্বাভাবিক রাখতে ভূমিকা রাখেন। যুবদল নেতা অমিত হাসান বলেন, দেশে গণতন্ত্র রক্ষা ও সাধারণ মানুষের জীবনযাত্রা সচল রাখতেই আমরা মাঠে রয়েছি। লকডাউনের নামে আওয়ামীলীগ গণতন্ত্রকে স্তব্ধ করতে চায়, আমরা তা হতে দেব না।

অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু। এসময় স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত থেকে আওয়ামীলীগের যেকোন অরাজকতার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে এলাকাবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ