নিউজ ডেস্ক :
মঙ্গলবার (২৪ নভেম্বর)সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী হিসাব রক্ষক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কর্মজীবনের দীর্ঘ ৩৩বছরের ইতি টেনে অবসরে যাচ্ছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম। তাঁর অবসর উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিদায় সংবর্ধনা।
হাসপাতালের সভাকক্ষে এই প্রথম বৃহৎ আকারে জমকালো আয়োজনের মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূঁইয়া, এ সময় আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার মো.মোস্তাফিজুর রহমান দিগন্ত।
অবসরে যাওয়া মো. নজরুল ইসলাম আবেক আপ্লথ হয়ে কর্মজীবনের ভিবিন্ন সময়ের কিছু স্মৃতিচারণ করে বলেন সততা ও নিষ্টার সাথে দায়ীত্ব পালন করে গিয়েছেন । সরকারি দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে অবসর জীবনে পদার্পণ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে এ বিদায় অনুষ্ঠানে আয়োজন করায় মো. নজরুল ইসলাম কর্মকর্তাদের ধন্যবদি গ্যাপন করেন ।
উল্লেখ্য, মো. নজরুল ইসলাম সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর অবসর উপলক্ষে আয়োজিত এ বিদায় সংবর্ধনা ছিল কর্মজীবনের সমাপ্তিতে তাঁকে সম্মান জানানোর একটি আনুষ্ঠানিক আয়োজন।








