নিজেস্ব পতিনিধি :
সোমবার (২৩ নভেম্বর) একটি বিশেষজ্ঞ দল সেতুটি সরেজমিনে পরিদর্শন করবে। পরিদর্শনের পর ত্রুটির প্রকৃত ধরন এবং তা মেরামত করতে কত দিন সময় লাগতে পারে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও তথ্য জানা যাবে।
তিনি জানান, চট্টগ্রামমুখী সেতুর কুমিল্লা অংশের বিয়ারিং প্যাডে অতিরিক্ত কম্পন দেখা দেওয়ায় নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুটির দুই লেন বন্ধ রাখা হয়েছে
দাউদকান্দি টোল প্লাজা ও সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। যানবাহন চলাচল সচল রাখতে পাশের নতুন দুই লেনের সেতু দিয়ে উভয়মুখী যান চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে নির্বাহী প্রকৌশলী আশা প্রকাশ করেন, এতে মহাসড়কে যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটবে না।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগ থেকে সেতুতে ত্রুটির বিষয়টি জানানো হয়েছে। মেরামতের জন্য চট্টগ্রামমুখী সেতুর দুই লেন বন্ধ রাখা হয়েছে। বিকল্প সেতু দিয়ে উভয়মুখী যান চলাচল নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশ প্রস্তুত রয়েছে। আশা করছি, যানজট বা ভোগান্তি তৈরি হবে না।
তবে তিনি কিছুটা আক্ষেপ প্রকাশ করে বলেন, বিষয়টি নিয়ে কিছুটা সেতুর ত্রুটির খবর আরও আগে জানানো হলে যাত্রী ও সাধারণ মানুষকে আগেভাগে সতর্ক করা এবং যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সুবিধা হতো।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পুরোনো সেতুটি দিয়ে সাধারণত চট্টগ্রামমুখী এবং নতুন দুই লেনের সেতুটি দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করে।
এর আগেও বিভিন্ন সময়ে মেরামতের প্রয়োজনে পুরোনো সেতুটি বন্ধ রাখা হয়েছিল।
সে সময় নতুন সেতু দিয়ে উভয় দিকের যানবাহন চলাচল করায় যানজটের আশঙ্কা তৈরি হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুন্সীগঞ্জের ভবেরচর ও কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ সদস্যদের সেতুর দুই প্রান্তে বাড়তি সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে হয়েছিল।









