Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
জাতীয়ধর্মবিশেষ সংবাদরাজনীতিলাইফস্টাইলসারাদেশ

সোনারগাঁয়ে যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

By Fusion Bangla News
November 29, 2025 2 Min Read
0

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনা এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের সার্বিক তত্ত্বাবধানে সাদিপুর ইউনিয়নের নানাখী কাওমী মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে কয়েক হাজার মাদ্রাসা ছাত্র ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ।

দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে কাউসার আহমেদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নন, তিনি গণতন্ত্রের প্রতীক। তিনি এখন সারা বিশ্বে আপোষহীন নেতাদের প্রতীক। তাঁর অসুস্থতার কারণে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। সর্বশক্তিমান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করি। তিনি সুস্থ হয়ে উঠলে দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান একজন পরিচ্ছন্ন, সুশিক্ষিত ও গণমানুষের নেতা। দলের কঠিন সময়েও তিনি কর্মীদের সাহস দিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন। তাঁর নেতৃত্বে সোনারগাঁয়ের যুবদল আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা মাঠে আছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত থাকব।

এসময় মাহফিলে উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, মুকবল হোসেন, সোনারগাঁ উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবদল নেতা সামির হোসেন, সাদিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, দুলাল মাহমুদ, যুবদল সদস্য বুলবুল আহমেদ, ঢাকা কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ও উপজেলা যুবদল নেতা কাজী হিমেল।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে উপজেলা যুবদল নেতা আল-আমিন সরকার, খালেদুজ্জামান শাকিল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান উপজেলা যুবদল নেতা আমিনুল ইসলাম, মো. শরীফ, কাউসার ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম, জামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান রনিসহ শত শত নেতাকর্মী।

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তা, জাতীয় রাজনীতির শান্তি ও সোনারগাঁয়ের ঐক্যবদ্ধ বিএনপির সাফল্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Tags:

খালেদা জিয়ামিলাদরোগমুক্তি
Author

Fusion Bangla News

Follow Me
Other Articles
Previous

বহিষ্কৃত যুবদল নেতাকে মঞ্চে নিয়ে মনোনয়ন বঞ্চিত নেতাদের সভা, তৃনমূলে ক্ষোভ

Next

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক: আজহারুল ইসলাম মান্নান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme