এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News

সত্যের সন্ধানে

Fusion Bangla News

সত্যের সন্ধানে

  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
বন্ধ করুন

খুঁজুন

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
সারাদেশ

সোনারগাঁয়ে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, রাজমিস্ত্রি নিহত, আহত ৪

লিখেছেন Fusion Bangla News
জুলাই 28, 2026 ১ মিনিটের পাঠ
0
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেপরোয়া মালবাহী ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি যাত্রীবাহী অটোরিকশা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মায়া আলম (৪০) নামে এক রাজমিস্ত্রি। দুর্ঘটনায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মায়া আলম ভোলা জেলার বাসিন্দা এবং মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি পরিবার নিয়ে সোনাখালী বারাকপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

দুর্ঘটনায় আহতরা হলেন—আলিনুর (২৫), সুরুজ মিয়া (৩০), শহিদ (২৮) এবং টিকা খান (৩৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সোনাখালী সংলগ্ন বারাকা হাসপাতালে ভর্তি করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সোনাখালী এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে একটি অটোরিকশা যাত্রী তুলছিল। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগামী মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং পাশে দাঁড়িয়ে থাকা পথচারী মায়া আলম ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান।

সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট আওলাদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি মামলা দায়েরসহ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

লেখক

Fusion Bangla News

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

সোনারগাঁয়ে গাঁজা পাচারকালে পুলিশের ধাওয়ায় গ্রেফতার-১

পরবর্তী

সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হৃদরোগে রানারের মৃত্যু

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme