এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News

সত্যের সন্ধানে

Fusion Bangla News

সত্যের সন্ধানে

  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
বন্ধ করুন

খুঁজুন

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
স্বাস্থ্য

সোনারগাঁও মোগড়াপারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিনব্যবসায়ীকে জরিমানা

লিখেছেন Fusion Bangla News
অক্টোবর 4, 2026 ১ মিনিটের পাঠ
0
নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যের মোড়কে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে মেগড়াপারা তিন নং ওয়ার্ড হাবিপুর থানা রোড বাজার এলাকায়  মোবাইল কোর্ট পরিচিলিনার মাধ্যমে এ জরিমানা করা হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃমামুন সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মেসার্স নিঝুম রাইস এজেন্সির স্বত্বাধিকারী মো নবী হোসেনকে ৬ হাজার, আব্দুর রহমান দুলাল রাইস এজেন্সিরকে ৬ হাজার এবং সোনারগাঁ খাদ্য ভান্ডার এর স্বত্বাধিকারী সাকিমুল করিম আদন কে ৬ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, নারায়গঞ্জ জেলার পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মো. এনায়েত হোসেন, এছাড়াও অভিযানের সহায়তা করেন সহায়তা করেন, সহকারী কমিশনার ভূমির কম্পিউটার অপারেটর আতাউর রহমানসহ সোনারগাঁ থানা পুলিশের একটি টিম।

অভিযানকালে দেখা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নির্ধারিত পণ্যের মোড়ক হিসেবে পাটজাত বস্তা বা মোড়ক ব্যবহার না করায় আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করছিল। এ কারণে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার জানান, পরিবেশ বান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

লেখক

Fusion Bangla News

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

বন্দরের সাবেক উপজেলা চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ

পরবর্তী

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে সিএনজি ও দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৬

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme