Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
ধর্ম

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ শারদীয় দুর্গোৎসব শুরু

By Fusion Bangla News
September 29, 2025 1 Min Read
0

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ রোববার থেকে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শ্বশুরবাড়ি কৈলাস (স্বর্গলোক) থেকে কন্যারূপে দেবী দুর্গা আসছেন বাপের বাড়ি, এই মর্ত্যলোকে। এবার দেবী দুর্গা আসছেন গজে (হাতি) করে এবং বিদায় নেবেন দোলায় (পালকি) চড়ে।

রোববার (২৮ সেপ্টেম্বর) পূর্বাহ্ণে (সকাল ৯টা ৫৮ মিনিটের আগে) অনুষ্ঠিত হবে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা। সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

হিন্দু পুরাণে বলা আছে, অসুরশক্তির কাছে পরাজিত হয়ে দেবতারা স্বর্গলোকচ্যুত হন। এই অশুভ শক্তির বিনাশে একত্রিত হন দেবতারা, এবং তাঁদের সম্মিলিত তেজ থেকে আবির্ভূত হন এক মহাশক্তি—অসুরবিনাশী দেবী দুর্গা।

শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া অনুষ্ঠিত হয় গত ২১ সেপ্টেম্বর। এর মধ্য দিয়ে শুরু হয় দেবীপক্ষ। আজ দুর্গাষষ্ঠীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দুর্গাপূজা। আগামীকাল সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমী।

উল্লেখ্য, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, এবার সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর এ সংখ্যা ছিল ৩১ হাজার ৪৬১টি। সেই হিসাবে এবার ১ হাজার ৮৯৪টি পূজা বেশি হচ্ছে। এ ছাড়া এবার ঢাকা মহানগরে ২৫৯টি পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় ৭টি বেশি।

Author

Fusion Bangla News

Follow Me
Other Articles
Previous

শ্বশুর-শাশুড়ির খেদমত সম্পর্কে ইসলামের বিধান

Next

এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme