Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
আন্তর্জাতিক

ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়া ‘বেআইনি’, কলকাতা হাইকোর্টের রায়

By Fusion Bangla News
September 29, 2025 1 Min Read
0

যে গর্ভবতী ভারতীয় নারী ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের জেলে বন্দি রয়েছেন, তাকে আটক করা এবং বাংলাদেশে ঠেলে দেওয়া বেআইনি কাজ হয়েছে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

তার সঙ্গে আরও যে পাঁচজনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল, সবাইকেই চার সপ্তাহের মধ্যে ভারতে ফিরিয়ে আনতে হবে বলে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও ঋতব্রত মিত্রর বেঞ্চ নির্দেশ দিয়েছে।

গত মাস চারেক ধরে যেভাবে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে অনেক ভারতীয় নাগরিককে, সেই ‘পুশ-আউট’এর ক্ষেত্রে এই নির্দেশ একটা মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা।

সোনালি খাতুন নামে ওই গর্ভবতী নারী সহ মোট ছয়জনকে দিল্লি থেকে আটক করে সেখানকার পুলিশ।

‘বাংলাদেশি’ বলে সীমান্ত দিয়ে তাদের পুশ আউট করে দেওয়া হয়েছিল এদের। যদিও তারা আটক হওয়ার পর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পুলিশ একাধিক নথি জোগাড় করে দিল্লি পুলিশের কাছে পাঠিয়েছিল, যাতে দেখা গিয়েছিল যে সোনালি খাতুন সহ ছয়জনই ভারতের নাগরিক।

ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পরে তারা বেশ কিছুদিন বাংলাদেশেরই কোনও একটা এলাকায় ছিলেন। তারপরে তারা বাংলাদেশ পুলিশের হাতে গ্রেফতার হন। চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার বিবিসি বাংলাকে জানিয়েছেন যে সোনালি খাতুন সহ বাকি ধৃতরা এখন ওই জেলার কারাগারেই বন্দি আছেন।

Author

Fusion Bangla News

Follow Me
Other Articles
Previous

ভারতে বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯

Next

জাতিসংঘের সামনে আ.লীগকর্মীদের ওপর হামলায় বিএনপিকর্মী আটক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme