এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News

সত্যের সন্ধানে

Fusion Bangla News

সত্যের সন্ধানে

  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
বন্ধ করুন

খুঁজুন

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
অপরাধসারাদেশ

বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

লিখেছেন Fusion Bangla News
ডিসেম্বর 2, 2025 ১ মিনিটের পাঠ
0

নিজস্ব প্রতিবেদকঃ প্রতিবেশীর বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘর্ষে আহত নাসির উদ্দীন (৫৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ’র সাইনবোর্ড এলাকায় প্রো-একটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোনারগাঁ শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে নাসির উদ্দীন মৃত্যুবরণ করেন।

ভিটিকান্দী গ্রামের মৃত নাসির উদ্দীনের ছোট ভাই আক্তার হোসেন প্রতিবেশী মৃত সুলতান মিয়ার ছেলে আসাদুল্লাহ (৫০), তার ছোট ছেলে আবির (২৫), বড় ছেলে অভি (২৮), তার স্ত্রী জুলেখা আক্তার বেবি (৩৮) ও রকমত উল্লাহর ছেলে রাসেল (৩৮) সহ আরো ২-৩ জনকে অজ্ঞাত আসামী করে গত ৩০ ডিসেম্বর সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

আক্তার হোসেন বলেন, গত রবিবার আমার কবুতরের বাচ্চা আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেললে আমি তার কাছে নালিশ করতে যাওয়ায় তারা আমার ও আমার বড়ভাই-সহ আমার পরিবারের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে গেলে আমার ভাইকে প্রো-একটিভ হাসপাতালে ভর্তি করি। আজ আমার বড়ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিবাদী আসাদুল্লাহর বাড়িতে সরেজমিনে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তার মোবাইলে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই আসামীদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগসমূহ:

কবুতরনিহত-১বিড়ালসংঘর্ষ
লেখক

Fusion Bangla News

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

পরকীয়ার টানে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও

পরবর্তী

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সোনারগাঁয়ে বিএনপির দোয়া

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme