Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
অপরাধ

বিএনপি নেতাকে হত্যার হুমকি, জাতীয় পার্টির নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

By Fusion Bangla News
October 1, 2025 1 Min Read
0

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর জামে মসজিদের কমিটি থেকে বাদ দেওয়ায় উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে পূর্ব শত্রু জাতীয় পার্টির নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি সারোয়ার, মোক্তার ও তাদের লোকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার (১ অক্টোবর) দুপুরে মোঃ সারোয়ার (৬০), মোক্তার হোসেন (৫৮), মোঃ সজীব (২৮) ও হৃদয় (২৭) কে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিএনপি নেতা আব্দুর রউফ।

অভিযোগ সূত্রে জানাযায়, এলাকার লোকজন মোঃ সারোয়ারকে আষাঢ়িয়াচর জামে মসজিদ কমিটি থেকে বাদ দেওয়ার কারনে তারা বিএনপি নেতা আব্দুর রউফকে দায়ী করে এবং সুযোগ পেলে মারধর ও হত্যার হুমকি দেয়।

বিএনপি নেতা আব্দুর রউফ জানান, গতমাসের ১৯ তারিখ শুক্রবার মসজিদের কমিটি ভাঙা হয়। (২০ সেপ্টেম্বর) শনিবার বিকেলে আষাঢ়িয়াচর বাস স্ট্যান্ডে তারা আমাকে একা পেয়ে মারধর করার চেষ্টা চালায়, আশপাশের লোকজন এগিয়ে আসলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় সারোয়ার, মোক্তার ও তার সন্ত্রাসী বাহিনী।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদ হাসান খান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tags:

থানায় অভিযোগহত্যার হুমকি
Author

Fusion Bangla News

Follow Me
Other Articles
Previous

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

Next

সোনারগাঁয়ে হিন্দু-মুসলিম ভাই-ভাই, এটাই আমাদের প্রথম ও শেষ পরিচয়: মান্নান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme