এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News

সত্যের সন্ধানে

Fusion Bangla News

সত্যের সন্ধানে

  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
বন্ধ করুন

খুঁজুন

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
অপরাধসারাদেশ

ডোবা থেকে যুবতীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ

লিখেছেন Fusion Bangla News
অক্টোবর 14, 2025 ১ মিনিটের পাঠ
0

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রীজ সংলগ্ন ডোবা থেকে কামরুন-নাহার সায়মা (২২) নামে এক যুবতীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সায়মা শরিয়তপুর জেলার মাগুরা উপজেলার জাজিরা এলাকার মৃত সাদেক মোল্লার মেয়ে। নিহত সায়মা মোগরাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে দুর্গন্ধ পেয়ে ডোবায় একটি বস্তা দেখতে পান। পরে তারা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানায়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা বন্দী লাশটি উদ্ধার করে। বস্তা খোলার পর দেখতে পায় ওই যুবতীর মরদেহ। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে বস্তায় ভরে ডোবায় ফেলে রাখে। নিহত সায়মা স্থানীয় কলাপাতা বার্গার নামে একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, বস্তাবন্দি অবস্থায় সায়মা নামে এক যুবতীর মরদেহ উদ্ধারের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

ট্যাগসমূহ:

ডোবামরদেহ উদ্ধারযুবতীরসোনারগাঁ
লেখক

Fusion Bangla News

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

সোনারগাঁয়ে বিএনপির প্রচারণায় নামলেন মান্নান কন্যা মুন্নি ও পুত্রবধূ জুঁই

পরবর্তী

সিদ্ধিরগঞ্জে বিএনপির গণসংযোগে ব্যাপকভাবে সারা পাচ্ছেন মান্নান

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme