Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
স্বাস্থ্য

ইপিআই ও টাইফয়েড টিকা কর্মসূচি বন্ধের আশঙ্কা

By Fusion Bangla News
September 29, 2025 1 Min Read
0

নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য দূরীকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। এর ফলে আগামী ১ অক্টোবর থেকে সারাদেশের প্রায় ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে ১২ অক্টোবর শুরু হতে যাওয়া জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনও ঝুঁকিতে পড়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি জমা দিয়ে সংগঠনের নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন।

তারা বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো টিকাদান বা সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নেবেন না স্বাস্থ্য সহকারীরা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি আদায় পরিষদের সদস্য সচিব মো. ফজলুল হক চৌধুরী বলেন, ‘আমরা বছরের পর বছর শুধু আশ্বাস শুনে যাচ্ছি, কিন্তু বাস্তবে কোনো প্রতিশ্রুতি কার্যকর হয়নি। তাই ছয় দফা দাবি মানা না পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব।’

তিনি আশা প্রকাশ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ২০ হাজার স্বাস্থ্য সহকারীর বৈষম্য দূর করতে পদক্ষেপ নেবে।

সংগঠন অভিযোগ করছে, দেশের তৃণমূল পর্যায়ে শিশুদের প্রাণঘাতী ১০টি রোগ থেকে সুরক্ষা দিতে স্বাস্থ্য সহকারীরা বছরের পর বছর কাজ করলেও এখনও তারা টেকনিক্যাল পদমর্যাদার আওতায় আসেননি। ফলে সরকারি অন্যান্য কর্মচারীর তুলনায় তারা চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।

তাদের দাবি, ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী, ২০১৮ সালে স্বাস্থ্য সচিব ও মহাপরিচালক এবং ২০২০ সালে স্বাস্থ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েও বাস্তবে কোনো প্রতিশ্রুতি কার্যকর হয়নি।

Author

Fusion Bangla News

Follow Me
Other Articles
Previous

বিশ্বে প্রতি ৫ অকালমৃত্যুর ১টি হৃদরোগে

Next

টাইফয়েড টিকা কার্ড পেতে জন্মনিবন্ধনের ওটিপি সংকট

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme