Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
রাজধানী

বর্ণাঢ্য আয়োজনে সোনারগাঁয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By Fusion Bangla News
September 1, 2026 2 Min Read
0

ফিউশন বাংলা নিইজ ডেস্কঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী আলোচনা সভা, র‌্যালি ও দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার এলাকায় অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বিএনপির প্রতিষ্ঠা, দলের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি দলের শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়।

জনসভায় আরো বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, বিএনপি নেতা মো. মনিরুজ্জামান, সেলিম হোসেন দিপু, গোলজার হোসেন, যুবদল নেতা হারুন অর রশিদ মিঠু, নুর- এ ইয়াসিন নোবেল, আল আমিন, করিম রহমান, রাকিব হাসান, ছাত্রদল নেতা জাকারিয়া ভূইয়া, জহিরুল ইসলাম রনি প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করেন।

Author

Fusion Bangla News

Follow Me
Other Articles
Previous

ডিইউজের সাবেক সভাপতি মরহুম আবদুস শহীদ স্মরণে আলোচনা ও দোয়া।

Next

সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে যুবদল নেতা মামুন ও রোকন গংদের মধ্যে রক্তক্ষী সংঘর্ষ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme