Home / স্বাস্থ্য / সোনারগাঁওয়ে ডেঙ্গু কিট বিতরণ ও প্রতিরোধে সচেতনতার আহ্বান

সোনারগাঁওয়ে ডেঙ্গু কিট বিতরণ ও প্রতিরোধে সচেতনতার আহ্বান

নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু মোকাবিলায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান  জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন ।

 

সোমবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মান্নান বলেন, ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। বিভাগ থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হচ্ছে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ করা

তিনি আরও বলেন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর  অল্প সময়ের মধ্যেই দেশের বিভিন্ন খাতে দৃশ্যমান কার্যক্রম শুরু করেছে।

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রাসেল আহমেদ ভূইয়া ডেঙ্গু কিট গ্রহণ করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী সোহেল আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, , সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সাবেক যুবদল নেতা হারুন অর রশিদ মিঠুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *