Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News

সত্যের সন্ধানে

Fusion Bangla News

সত্যের সন্ধানে

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
গণমাধ্যমজাতীয়প্রযুক্তিবিশেষ সংবাদমতামতসারাদেশস্বাস্থ্য

ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্ক ও সার্ভিস সেন্টার উদ্বোধন ও আলোচনা সভা

By Fusion Bangla News
October 15, 2025 1 Min Read
0

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র সোনারগাঁয়ের পানাম নগরে ট্যুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের উদ্যোগে হেল্প ডেস্ক ও কাম সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে পর্যটন সুরক্ষা, ডেঙ্গু নিধন কর্মসূচি ও পরিবেশবান্ধব আলোচনা সভা।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।

এসময় প্রধান অতিথি ছিলেন ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বশির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. দেলোয়ার হোসেন ও ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক আল-আমিন তুষার, আবুবকর সিদ্দিক, মোক্তার হোসেন মোল্লা, হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, মাজহারুল ইসলাম, মশিউর রহমান, দ্বীন ইসলাম অনিক, শেখ ফরিদ ও রুবেল মিয়া ও বিভিন্ন স্বেচ্ছাসেবীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, পানাম নগর বাংলাদেশের ঐতিহ্যের অংশ। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা ও পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে এ ঐতিহ্য সংরক্ষণে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সোনারগাঁকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা সম্ভব।

Tags:

আলোচনা সভাট্যুরিস্ট পুলিশ
Author

Fusion Bangla News

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মামুন মাহমুদ

Next

সোনারগাঁয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme