নিউজ ডেস্ক :
রবিবার (২২ নভেম্বর) রাত পৌনে সাতটায় সোনারগাঁও উপজেলার কাঁচপুরের শয়ার নীট কম্পোজিট গার্মেন্টসের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ওভারটেক
করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান উল্টে এই দুর্ঘটনা ঘটে।
নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি আকস্মিক উল্টে ট্রাকের উপরে উঠে যাওয়ায় ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ট্রাকের হেলপারও গুরুতর আহত হন বলে জানা গেছে।
নিহত ট্রাক চালকের নাম ইসমাইল (৪০) ও আহত হেলপারের নাম রায়হান হোসেন (২০)। তাৎক্ষণিকভাবে তাদের পিতার নাম ও ঠিকানা জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী হানিফ জানান আমি গাউছিয়া হতে কাঁচপুরের দিকে ফেরার পথে হঠাৎ একটি কাভার্ডভ্যানকে অন্য আরেকটি ট্রাকের উপর দেখতে পাই।
এরপর গাড়ি থেকে নেমে উপস্থিত মানুষের সাথে কথা বলে জেনেছি কাভার্ডভ্যানটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের উপর পড়ে যায়।
এতে ট্রাক চালকের মৃত্যু হয় এবং অন্য আরেকজনকে আহত অবস্থায় দেখি।
কাঁচপুর হাইওয়ে ট্রাফিক জোন রানা বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছে এবং একজন আহত আছেন ।









