এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News

সত্যের সন্ধানে

Fusion Bangla News

সত্যের সন্ধানে

  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
বন্ধ করুন

খুঁজুন

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
গণমাধ্যমসারাদেশ

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলেন সোনারগাঁয়ের নবাগত ইউএনও

লিখেছেন Fusion Bangla News
ডিসেম্বর 8, 2025 ১ মিনিটের পাঠ
0

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনও আসিফ আল জিনাত সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে সকলে মিলে কাজ করার আহবান জানান। তিনি বলেন, সোনারগাঁয়ের ঐতিহ্য, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো জানা থাকলে উন্নয়ন কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষা খাতের সংকট, পরিবেশ দূষণ, জমিভরাট, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ চুনা ও ঢালাই কারখানার গ্যাস সংযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ইউএনও’র দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় উপজেলার বিভিন্ন প্রেস ক্লাবসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে ইউএনও আসিফ আল জিনাত সাংবাদিকদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় রেখে সোনারগাঁকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগসমূহ:

ইউএনওমতবিনিময় সভাসাংবাদিকসোনারগাঁও
লেখক

Fusion Bangla News

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

পরবর্তী

কালো আইন বাতিল ও বৈষম্য দূরীকরণে সোনারগাঁয়ে শিক্ষকদের দৃঢ় অবস্থান

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme