এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News

সত্যের সন্ধানে

Fusion Bangla News

সত্যের সন্ধানে

  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
বন্ধ করুন

খুঁজুন

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
ক্যাম্পাসখেলাধুলাপ্রযুক্তিবিনোদনশিক্ষাসারাদেশ

খেলাধুলা একটি জাতিকে শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল করে তোলে: রফিকুল ইসলাম

লিখেছেন Fusion Bangla News
অক্টোবর 25, 2025 ১ মিনিটের পাঠ
0

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা বিএনপির সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম (বিডিআর) বলেছেন, একটি দেশকে ধ্বংসের জন্য মাদকই যথেষ্ট। তাই এই মাদকের ভয়াল থাবা থেকে আমাদের তরুণ সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে এস.এস.সি ২০০০ বনাম ২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক চেয়ারম্যান বলেন, আমাদের তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। কিন্তু আজ মাদক তাদের দখল করে নিচ্ছে। আমরা অভিভাবকরা যদি একটু সচেতন হই এবং তরুণদের খেলাধুলা ও সংস্কৃতির চর্চায় উৎসাহিত করি, তাহলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বদা তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, খেলাধুলা শুধু শরীর নয়, মন ও জাতি গঠনের শক্ত ভিত্তি তৈরি করে। তারেক রহমান নিজেও একজন ক্রীড়ানুরাগী ছিলেন। তিনি বিশ্বাস করেন, খেলাধুলা একটি জাতিকে শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল করে তোলে।

অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিএনপি নেতা ইয়াসীন, সফিউল আলম বাচ্চু, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান, দুলাল মিয়া, ফারুক আহমেদ, আলিনুর বেপারী, হাসান বশরী, রিপন বেপারী, যুবদল নেতা আল-আমিন, আবুল কাশেমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা শেষে এস.এস.সি ২০০০ ব্যাচ নির্ধারিত ১৬ ওভারে ১১৭ রানের টার্গেটে ২০০৩ ব্যাচ জয়ী হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

ট্যাগসমূহ:

ক্রিকেট খেলাপ্রীতি ম্যাচমেঘনা শিল্পনগরী
লেখক

Fusion Bangla News

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

নরসিংদীতে যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

পরবর্তী

তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে অগ্রণী ভূমিকা পালন করছে যুবদল: সজিব

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme