Friday, July 31, 2026
Homeসারাদেশশ্রীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

শ্রীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ পারভেজ মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের জৈনা বাজার এলাকা থেকে গতকাল শনিবার রাতে মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরহাওলা গ্রামের আব্দুল লতিফের ছেলে। আজ রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাওনা চৌরাস্তা এলাকায় এক মাদ্রাসাছাত্র নিহত হওয়ার ঘটনায় তাঁর মা মোর্শেদা খাতুন হত্যা মামলা করেন। ওই মামলার ৫৭ নম্বর আসামি যুবলীগ নেতা মঞ্জু। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে জৈনা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ