Friday, July 31, 2026
Homeগণমাধ্যমমিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতার নিন্দা

মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতার নিন্দা

নিজস্ব প্রতিবেদকঃ সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের দোসর ও ৫-ই আগস্টের পর রাতারাতি জামায়াত কর্মী বনে যাওয়া মো. কামাল হোসেনের উপর বিএনপির সন্ত্রাসী হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও পরিকল্পিত বলে দাবি করেছেন বিএনপি নেতা মুশফিকুল ইসলাম মোহন।

মোহন জানান, প্রকৃত ঘটনা হলো, গত ২২ অক্টোবর ২০২৫ ইং তারিখে রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে কামাল হোসেনের ফার্মেসিতে প্রতিদিনের মতো স্থানীয় জনগণ ওষুধ কিনতে আসেন। এ সময় এক ভুক্তভোগীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করলে বিষয়টি নিয়ে দোকানের সামনে সাধারণ মানুষের মধ্যে হৈচৈ শুরু হয়। এসময় ঘটনাস্থলে তিনি এগিয়ে এসে মেয়াদোত্তীর্ণ ওষুধটি দেখে কামাল হোসেনকে অনুরোধ করেন ভবিষ্যতে এমন ওষুধ বিক্রি না করার জন্য। কিন্তু কামাল হোসেন উল্টো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং পরবর্তীতে নিজের দলের নাম ভাঙিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার সাজানো অভিযোগ তোলেন।

তিনি আরও বলেন, এটি সম্পূর্ণ পরিকল্পিত নাটক। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধ ঢাকতে কামাল হোসেন নিজেই মিথ্যা হামলার গল্প সাজিয়েছেন এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আমি এই মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ