এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News

সত্যের সন্ধানে

Fusion Bangla News

সত্যের সন্ধানে

  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
বন্ধ করুন

খুঁজুন

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
সারাদেশ

নরসিংদীতে যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

লিখেছেন Fusion Bangla News
অক্টোবর 24, 2025 ১ মিনিটের পাঠ
0

সাদ্দাম উদ্দিন রাজঃ নরসিংদী সদর উপজেলার মাধবদীতে (ঢাকা-সিলেট) মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মাধবদীর রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আজিজুল ইসলামের ছেলে সিয়াম মিয়া (২২), একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) এবং রবিউল ইসলামের ছেলে (অটোরিকশার চালক) ফাহিম মিয়া (৩০)। এরা সকলেই মাধবদী থানাধীন নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের বাসিন্দা। নিহতের স্বজনরা জানান, রাতে অটোরিকশায় করে তারা তিনজন মাধবদী থেকে রাইনাদী নিজ এলাকায় যাচ্ছিলেন। এসময় অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়ক পাড় হওয়ার সময় সিলেটগামী দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। তিনজনের মধ্যে সিয়াম ঘটনাস্থলেই মারা যায়। বাকি দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে ফাহিম এবং অপরজন সাব্বির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্থানীয়দের সাথে কথা বললে জানায়, রাইনাদী গ্রামের পাশাপাশি মহল্লায় তাদের বসবাস। নিহত তিনজনের মাঝে সিয়াম ছিলেন অবিবাহিত আর বাকি দুইজন বিবাহিত। অটোরিকশা চালক ফাহিমের একটি কন্যা সন্তান রয়েছে। স্থানীয় কবরস্থানে একই সাড়িতে তিনজনকে বাদ জুমার নামাজের পর জানাযা নামাজ শেষে দাফন করা হয়েছে।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই ১জন এবং হাসপাতালে আরো দুইজন নিহত হয়েছে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

ট্যাগসমূহ:

এক্সিডেন্টনরসিংদীনিহত ৩
লেখক

Fusion Bangla News

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

সোনারগাঁয়ের মাটি তারেক রহমানের ঘাটি: মান্নান

পরবর্তী

খেলাধুলা একটি জাতিকে শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল করে তোলে: রফিকুল ইসলাম

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme