Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
অপরাধসারাদেশ

সোনারগাঁয়ে মেঘনা নদীতে চাঁদাবাজ ও নৌ-পুলিশের সংঘর্ষ, আহত ৫

By Fusion Bangla News
October 7, 2025 2 Min Read
0

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজির সময় পুলিশ ও চাঁদাবাজদের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও টেটাবিদ্ধের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার মেঘনা নদীর বারদীর নুনেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে তিন পুলিশসহ ৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মেঘনা নদীতে দীর্ঘ দিন ধরে পার্শবর্তী কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে তার ছেলে মহসিন, হাসনাত, রানা ও সাজ্জাদসহ ২০/৩০ জনের একটি বাহিনী বালু ও মালবাহী বিভিন্ন নৌযান থেকে চাদাঁবাজী করে আসছে।

মঙ্গলবার সকালে বিভিন্ন নৌযান মেঘনা নদীর নুনেরটেক এলাকা দিয়ে যাওয়ার সময় বারেকের নেতৃত্বে টিটু ও মহসিনসহ তাদের লোকজন দেশীয় অস্ত্র টেটা, বল্লম, রামদা নিয়ে নৌযানে চাদাঁ দাবী করে।

এ সময় তাদের দাবীকৃত চাদাঁ না দেওয়ায় এসবি জয়নব বৃষ্টি পরিবহন নামের বাল্কহেডের শ্রমিক মহিবুল্লাহ ও জাকারিয়া ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে খবর পেয়ে বৈদ্যেরবাজার ও চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালায়। এ সময় চাঁদাবাজরা পুলিশের উপর টেটা, বল্লম দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তিন পুলিশ সদস্য এএসআই মাকসুদ, কনষ্টেবল সোহাগ ও সাইদুরকে আহত করে।

পরে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনাস্থল থেকে বারেকের ছেলে চাঁদাবাজ রানা ও সাজ্জাদকে গ্রেফতার করে। আহতদের উদ্ধার করে স্থানীয় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে আহতের মধ্যে পুলিশ কনষ্টেবকল সোহাগ ও বাল্কহেড শ্রমিক জাকারিয়া ইসলামের অবস্থা অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসবি জয়নব বৃষ্টি পরিবহন নামের বাল্কহেডের সুকানী মো. শফিকুল ইসলাম জানান, আড়াইহাজার মরিচাকান্দি এলাকা থেকে বালু নিয়ে আমাদের বাল্কহেড ঢাকা যাচ্ছিলাম। নুনেরটেকে আমাদের চাঁদাবাজরা আটক করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় আমাদের দুই শ্রমিককে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

এ পথে প্রতিদিন চাঁদাবাজরা চাঁদাবাজি করে। প্রতিদিন তারা নদীতে বিভিন্ন নৌযানের শ্রমিকদের মারধর করে। অভিযুক্ত বারেকের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। পরে তাকে ক্ষুদে বার্তাদিলেও সাড়া পাওয়া যায়নি।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে একটি চাঁদাবাজ চক্র মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজি করে আসছে। গতকাল মঙ্গলবার সকালে চাদাঁবাজরা বিভিন্ন বাল্কহেডে চাঁদা উত্তোলনের বাল্কহেডের শ্রমিকদের উপর হামলা চালায়।

ঘটনাস্থলে পুলিশ গেলে চাদাঁবাজরা পুলিশের উপর হামলা করে তিন পুলিশ সদস্যকে আহত করে। এ সময় দুই চাদাঁবাজকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags:

নৌ-চাঁদাবাজপুলিশসংঘর্ষ
Author

Fusion Bangla News

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ফার্মেসিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

Next

সোনারগাঁয়ে লক্ষী পূজায় মন্ডপ পরিদর্শনে আজহারুল ইসলাম মান্নান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme