Thursday, July 30, 2026
Homeআন্তর্জাতিকগাজায় গণহত্যা ও ফ্লোটিলার নৌবহর আটকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

গাজায় গণহত্যা ও ফ্লোটিলার নৌবহর আটকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

জাগো বিডিঃ ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও সমুদ্রে ত্রানবাহী ফ্লোটিলার নৌবহর আটকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন ও পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি।

শুক্রবার (৩ অক্টোবর) জুমা নামাজের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা তফাজ্জল হোসেন ফরিদী, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক আল আমিন তুষার ও পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ঈসরায়েল একের পর এক ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা করছে। জাতিসংঘ এ হামলার বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না। সারা বিশ্বের মুসলিম এক হয়ে প্রতিবাদ করতে হবে।

এসময় বিক্ষোভ সমাবেশে মুসল্লিরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে তাদের স্বাধীনতা কামনা করেন। সমাবেশ শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ মিছিল করে সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ