Thursday, July 30, 2026
Homeরাজনীতিদুরারোগ্যে আক্রান্তরা হজে যেতে পারবেন না: ধর্ম উপদেষ্টা

দুরারোগ্যে আক্রান্তরা হজে যেতে পারবেন না: ধর্ম উপদেষ্টা

দুরারোগ্যে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

আজ রোববার বিকেলে সচিবালয়ে ২০২৬ সালের জন্য হজ প্যাকেজ ঘোষণাকালে উপদেষ্টা এ তথ্য জানান। এ ছাড়া ৭০ বছরের বেশি কেউ হজে গেলে তাঁর সঙ্গে সহায়তাকারী নিতে হবে বলে জানানো হয়।

২০২৬ সালের জন্য সরকার তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে। সরকারি মাধ্যমে হজ প্যাকেজ-১ (বিশেষ), হজ প্যাকেজ-২ ও হজ প্যাকেজ-৩ শিরোনামে তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

চলতি বছরের চেয়ে আগামী বছরের জন্য উড়োজাহাজভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমানো হয়েছে। এ টাকার পরিমাণ আরও কমতে পারে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।

সরকারি মাধ্যমে হজ প্যাকেজ-১ (বিশেষ)-এর হজযাত্রীরা মক্কায় হারাম শরিফের বহিরঙ্গণ থেকে সর্বোচ্চ ৭০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় আবাসন সুবিধা পাবেন। প্যাকেজ-১-এর খরচ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ