জাতীয় প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ কার্যক্রম চলে। এর আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব ও সহযোগিতা করে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল।
ক্যাম্পে প্রায় ৩০০ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ডায়াবেটিস সম্পর্কিত আরবিএস পরীক্ষা, রক্তের নমুনা সংগ্রহ ও ব্লাড প্রেশার চেকআপসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা সেবা দেন। এছাড়া ৫০ টাকায় কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড ও ১ হাজার ২০০ টাকায় নয়টি পরীক্ষার প্যাকেজ হেলথ চেকআপ করা হয়। এর মধ্যে রয়েছে- সিবিসি, ক্রিয়েটিনিন, আরবিএস, লিপিড প্রোফাইল, এইচবিএসএজি, এসজিপিটি, ইউরিন আরই, টিএসএইচ ও ইসিজি।
