Wednesday, July 29, 2026
Homeশিক্ষাএসএসসি পরীক্ষায় ৩ বিষয়ে কাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন

এসএসসি পরীক্ষায় ৩ বিষয়ে কাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন

২০২৬ সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবীর চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যানকে এ তথ্য জানানো হয়।

এনসিটিবি জানায়, নতুন কাঠামো ও নম্বর বিভাজন নিম্নরূপ—

১. বাংলা দ্বিতীয়পত্র : রচনামূলক অংশে অনুবাদ বাদ দেওয়া হয়েছে। অনুবাদের জন্য বরাদ্দ ১০ নম্বর সংবাদ প্রতিবেদন লেখার জন্য যুক্ত করা হয়েছে।

২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) : সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। এ অংশের ১০ নম্বর বহুনির্বাচনী প্রশ্নে যোগ হয়ে মোট ২৫ নম্বরের এমসিকিউ থাকছে।

৩. ফিন্যান্স ও ব্যাংকিং : ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টিসহ মোট ১৫টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে। শিক্ষার্থীদের মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। তবে যেকোনো একটি বিভাগ থেকে কমপক্ষে ৪টি প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক।

এনসিটিবি বলছে, ২০২৬ সাল থেকে এসব সংশোধিত কাঠামো কার্যকর হবে।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ